Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। সেখানে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। সেখানে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফজরের নামাজের পর শরীয়তপুরের নাওডোবা এলাকায় পদ্মা সেতুর কাছে অনেক লোক জড়ো হয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিলেন বলে তিনি শুনেছেন। সেখানে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে দ্বন্দ্ব বা সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। বাহিনীগুলোর সতর্ক অবস্থান ও মোতায়েন নিয়মিত কার্যক্রমের অংশ বলেও জানান তিনি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।