Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

সাটুরিয়ায় বিএনপি নেতার বাড়িতে আগুন, বকশীগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিল

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে একই দিন রাত ৮টার দিকে জামালপুরের বকশীগঞ্জে পৃথক ঘটনায় মশাল মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে একই দিন রাত ৮টার দিকে জামালপুরের বকশীগঞ্জে পৃথক ঘটনায় মশাল মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাড়িটিতে থাকেন ধানকোড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মতিউর রহমান। তিনি জানান, বাবার চিৎকারে ঘুম ভেঙে বাইরে এসে দেখেন, ঘরের বারান্দায় আগুন জ্বলছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা মিলে আগুন নেভান। আগুনে বারান্দায় রাখা ধান, মশারি ও তোশক পুড়ে যায়। তাঁর বাবার পরনের গেঞ্জিতেও আগুন ধরে যায় বলে জানান তিনি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন রোববার (২৯ নভেম্বর) জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও এলাকায় মশাল মিছিল করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল থেকে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, বকশীগঞ্জ ও শ্রীবরদী থানা এলাকার সীমানায় মিছিলটি হয়। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।