Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে ফের বৈঠক বৃহস্পতিবার

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে আবারও বৈঠক ডেকেছে নিম্নতম মজুরি বোর্ড। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে আবারও বৈঠক ডেকেছে নিম্নতম মজুরি বোর্ড। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

চার গ্রেডে নির্ধারিত মজুরি

মজুরি বোর্ডের চতুর্থ সভায় তিনটি গ্রেডের ন্যূনতম মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। তবে সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণ করা হয় সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের ভিত্তিতে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গ্রেডভিত্তিক ন্যূনতম মাসিক মজুরি হলো—

  • গ্রেড-১: ২১ হাজার ৫০০ টাকা
  • গ্রেড-২: ২০ হাজার টাকা
  • গ্রেড-৩: ১৯ হাজার ২০০ টাকা
  • গ্রেড-৪: ১৭ হাজার টাকা

একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো গ্রেডের শ্রমিকের বিদ্যমান মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে নির্ধারিত ন্যূনতম মজুরির সঙ্গে অন্তত দুই হাজার টাকা সমন্বয় করা হবে।

মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে চলা বৈঠকে মালিকপক্ষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেয়।

তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। উভয় পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় ওই বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

পরে নিজেদের প্রস্তাব পুনঃপর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয় উভয় পক্ষ। এরই ধারাবাহিকতায় ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে বৃহস্পতিবার আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ড।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।