Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
অর্থনীতি

আরও কমল স্বর্ণের দাম, ভরি নেমে এলো ১ লাখ ৯৪ হাজার টাকায়

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ নিয়ে টানা ৯ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে প্রায় ৩৪ হাজার ৭০০ টাকা।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ নিয়ে টানা ৯ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে প্রায় ৩৪ হাজার ৭০০ টাকা।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন দর কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম—

  • ২২ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা
  • ২১ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরদিন আরও ৬ হাজার ১৮২ টাকা কমানোয় স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে।

গত ৬ নভেম্বর থেকে ধারাবাহিকভাবে নয় দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। এর মধ্যে সর্বশেষ দুই দফায় মোট ১৭ হাজার ১৩৬ টাকা কমেছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বেড়েছে, ৭৬ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।