Skip to content
সর্বশেষ
ঢাকা সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬ ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

রাজধানীতে এক বাসে আগুন ও ৭ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর নর্দায় একটি বাসে আগুন লেগেছে। একই রাতে গাবতলী, আগারগাঁও ও পল্লবীতে পৃথক চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত হননি।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

রাজধানীর নর্দায় একটি বাসে আগুন লেগেছে। একই রাতে গাবতলী, আগারগাঁও ও পল্লবীতে পৃথক চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ১০টা ২৭ মিনিটে নর্দায় বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, রাত ৭টা ৫৫ মিনিটের দিকে গাবতলী বাস টার্মিনাল মসজিদের বিপরীত পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পল্লবীর নাভানা টাওয়ার ও সাংবাদিক প্লটের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান পল্লবী থানার ওসি জালাল উদ্দিন। রাত পৌনে ৯টার দিকে আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে আরেকটি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ওসি মুহাম্মদ শাহিদুল ইসলাম।

এ ছাড়া মালিবাগ ও আফতাবনগরের কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেলেও পুলিশ সেগুলো নিশ্চিত করেনি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।