Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

বিএনপির নেতৃত্বে আর কোনো লড়াই হবে না: নাহিদ ইসলাম

জুলাই সনদ অনুসরণ, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ ও গণভোটের রায় বাস্তবায়ন না করায় বিএনপি গত আট মাসে জাতীয় ঐক্য ভেঙেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

জুলাই সনদ অনুসরণ, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ ও গণভোটের রায় বাস্তবায়ন না করায় বিএনপি গত আট মাসে জাতীয় ঐক্য ভেঙেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জেলা ও মহানগর এনসিপির সমাবেশে তিনি এ অভিযোগ করেন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলামের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। আওয়ামী লীগের অর্থ ও ভোটের সমর্থন নিয়ে বিএনপি জিতেছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সেই সমঝোতা ভেঙে যাওয়ার পর বিএনপি আবার জাতীয় ঐক্যের কথা বলছে। বিরোধী দলে থাকার সময় এবং সরকারে আসার পরও আওয়ামী লীগকে মোকাবিলায় বিএনপি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, চুক্তি নবায়ন হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। রাজশাহীর মানুষের জীবন-জীবিকা পদ্মার ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান। সীমান্ত পরিস্থিতি ও পানি বণ্টন নিয়েও ভারতের ভূমিকার সমালোচনা করেন তিনি।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম কয়েকটি গণমাধ্যমে সাম্প্রতিক সংঘর্ষের খবর উপস্থাপনের ধরন নিয়ে সমালোচনা করেন। দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও বক্তব্য দেন।

সমাবেশের আগে এনসিপির নেতাকর্মীরা নগরীর আলুপট্টি মোড়ে জড়ো হন। পরে মিছিল নিয়ে সাহেববাজার জিরো পয়েন্টে যান তাঁরা। মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা এনসিপির আহ্বায়ক আতিকুর রহমান।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।