Skip to content
সর্বশেষ
ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশ

পিরোজপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, শ্বশুরবাড়ি থেকে যুবক গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. শাহিন হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর আত্মগোপনে থাকা ওই যুবককে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. শাহিন হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর আত্মগোপনে থাকা ওই যুবককে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন হাওলাদার মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোস্তফা হাওলাদারের ছেলে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাহিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল এসআরবি-৮-এর গোয়েন্দা দলের সদস্যরা জানতে পারেন, শাহিন মঠবাড়িয়ার গোলবুনিয়া এলাকায় তার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্রের দাবি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি আলী হোসেনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন শাহিন। আলী হোসেন তার শ্বশুর। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তার শাহিন হাওলাদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।