Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
বিনোদন

নিরাপত্তাবলয় সরিয়ে খুদে ভক্তের কপালে স্নেহের চুম্বন সালমান খানের

কড়া নিরাপত্তার মধ্যেও খুদে এক ভক্তের সঙ্গে সময় কাটালেন বলিউড অভিনেতা সালমান খান। শুক্রবার রাতে ‘মাতৃভূমি’ ছবির প্রচারে অন্য শহরে যাওয়ার পথে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানেই তাঁকে দেখে ছুটে আসে শিশুটি।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

কড়া নিরাপত্তার মধ্যেও খুদে এক ভক্তের সঙ্গে সময় কাটালেন বলিউড অভিনেতা সালমান খান। শুক্রবার রাতে ‘মাতৃভূমি’ ছবির প্রচারে অন্য শহরে যাওয়ার পথে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানেই তাঁকে দেখে ছুটে আসে শিশুটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সালমান শিশুটিকে কাছে ডেকে হাঁটু গেড়ে বসেন। এরপর তার কপালে চুমু দেন, গালে হাত বুলিয়ে দেন এবং তার সঙ্গে আলোকচিত্রীদের সামনে ছবি তোলেন।

বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর দীর্ঘদিন ধরে কড়া নিরাপত্তায় চলাফেরা করছেন সালমান। ২০২৪ সালে মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাসভবনের বাইরে গুলির ঘটনাও ঘটে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।