Skip to content
সর্বশেষ
ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
লিড নিউজ

গোপালগঞ্জে এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সংসদ সদস্য অক্ষত রয়েছেন।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সংসদ সদস্য অক্ষত রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের মধ্যে গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকায় যাচ্ছিলেন। মুকসুদপুরের বরইতলা এলাকায় পৌঁছালে তার গাড়িবহরের দুটি গাড়ি সংঘর্ষের কবলে পড়ে। এতে সংসদ সদস্যের গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি কোনো আঘাত পাননি।

অন্যদিকে, দুর্ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম ও ক্ষতিগ্রস্ত যানবাহন সরানোর কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে দুর্ঘটনায় আহতের চূড়ান্ত সংখ্যা এবং সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।