Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

এবার বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সম্প্রতি কয়েকটি বিদ্যুৎ স্থাপনায় হামলার পর বিভাগের আওতাধীন সব কোম্পানিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

দেশের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সম্প্রতি কয়েকটি বিদ্যুৎ স্থাপনায় হামলার পর বিভাগের আওতাধীন সব কোম্পানিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত চিঠিতে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে যুক্ত কোম্পানিগুলোকে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে ২৮ নভেম্বর গভীর রাতে রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি উপকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে। রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রেও এর আগে পেট্রলবোমা হামলায় ট্রান্সফরমারে আগুন লাগে। চলতি মাসের শুরুতে রাজধানীর মুগদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিপিডিবিও তাদের আওতাধীন বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প ও ভাণ্ডারের নিরাপত্তায় ১১ দফা নির্দেশনা দিয়েছে। এতে গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের পরিচয় যাচাই, সিসিটিভি সচল রাখা এবং রাতের টহল বাড়ানোর কথা বলা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেও বলা হয়েছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।