Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করতে বলেছেন তিনি।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করতে বলেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন আইজিপি। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ।

আইজিপি বলেন, পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সম্পৃক্ত করার ওপরও জোর দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে দায়িত্বশীলভাবে পদক্ষেপ নিতে এবং থানায় দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে বলেন তিনি।

সভায় অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন। তিনি অপমৃত্যুর মামলাগুলোর তদন্তে বিশেষ গুরুত্ব দিতে এবং মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করে তামিলের হার বাড়াতে বলেন।

সভায় অক্টোবর ২০২৬-এর সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলার তদন্ত, বিচারের ফলাফল ও সাজার হার পর্যালোচনা করা হয়। বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।