Skip to content
সর্বশেষ
ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

জোটের শীর্ষ নেতাদের বৈঠক

আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা ১১ দলের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জনমনে সৃষ্ট উদ্বেগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

মামুনুল হক অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তি বিভিন্ন স্থানে জনগণের জানমালের ক্ষতি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধী রাজনৈতিক জোট হিসেবে করণীয় নির্ধারণে ১১ দলের নেতারা বৈঠকে বসেছেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার স্বার্থে সব ধরনের নাশকতা প্রতিহত করতে হবে। এ জন্য জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে ১১ দল।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে মামুনুল হক বলেন, সেই ঐক্যই দেশের অন্যতম রক্ষাকবচ। ঐক্যে বিভেদ সৃষ্টি হলে দেশ দুর্বল হয়ে পড়তে পারে। তাঁর দাবি, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করেছে।

তিনি জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন জোটের নেতারা।

একই সঙ্গে সহিংসতা ও নাশকতা দমনে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেওয়া হয়।

ব্রিফিংয়ে জোটের নেতারা অভিযোগ করেন, সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় সরকারের পদক্ষেপ যথেষ্ট দৃশ্যমান ছিল না। তাঁদের মতে, রাজনৈতিক বিভাজন ও কার্যকর উদ্যোগের অভাব পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ তৈরি করেছে।

নেতারা বলেন, কোন দল ক্ষমতায় থাকবে, সেটি তাঁদের কাছে মুখ্য বিষয় নয়। জনগণের নিরাপত্তা, অধিকার এবং দেশের স্থিতিশীলতা রক্ষাই তাঁদের প্রধান লক্ষ্য।

মামুনুল হক পুনর্ব্যক্ত করেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করতে ১১ দল ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।