Skip to content
সর্বশেষ
ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহরের জোরপুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহরের জোরপুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিসংযোগের শিকার বাড়িটি মোজাম্মেল হকের পুরোনো টিনশেড বাসভবন। বাড়িটি ভাড়া দেওয়া ছিল। ঘটনার সময় একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দেয়। এরপর বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, আগুন লাগার পর দ্রুত তা টিনশেড বাড়িটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডের শিকার টিনশেড বাড়িটির পাশেই মোজাম্মেল হকের একটি আটতলা ভবন রয়েছে। তবে ওই ভবনটি অক্ষত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কে বা কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নামে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিওতে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং তাদের ওপর আক্রমণের নির্দেশনামূলক বক্তব্য রয়েছে বলে দাবি করা হচ্ছে।

অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে অডিওটির সত্যতা এবং এতে শোনা কণ্ঠ মোজাম্মেল হকের কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার সঙ্গে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।