Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

রাজধানীতে ইন্টারনেট অফিসে ঢুকে গুলি, আহত ২

রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে অবস্থিত স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি নামের প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই কর্মচারী হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তাঁদের মধ্যে হাবিবুরের বাঁ হাতে এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে প্রবেশ করে।

একপর্যায়ে তারা প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হাবিবুর রহমান ও সাজু আহমেদ গুলিবিদ্ধ হন।

হামলার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে হামলাকারীরা কী উদ্দেশ্যে কার্যালয়ে প্রবেশ করেছিল এবং কেন দুই কর্মচারীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গুলির ঘটনার পর প্রতিষ্ঠানের অন্য কর্মচারীরা আহত হাবিবুর ও সাজুকে উদ্ধার করেন। পরে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতদের একজনের বাঁ হাতে এবং অন্যজনের ডান পায়ের হাঁটুর নিচে গুলির আঘাত রয়েছে। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রোববার রাত সাড়ে ৮টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানান, চারজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত কার্যালয়ে প্রবেশ করে দুই কর্মচারীকে গুলি করার পর পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, হামলার কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে হাতিরঝিল থানা পুলিশ কাজ করছে। ঘটনাটি পূর্বপরিকল্পিত হামলা, নাকি অন্য কোনো বিরোধের জেরে ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না কিংবা কোনো মামলা দায়ের হয়েছে কি না, সে সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।