পৃথিবীর সবচেয়ে শীতল মহাদেশ অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গণনার পাশাপাশি পর্যটকদের স্বাগত জানানো, ডাকঘর পরিচালনা এবং জাদুঘর দেখাশোনার জন্য কর্মী নিয়োগ দেয় যুক্তরাজ্যভিত্তিক একটি সংস্থা। ব্যতিক্রমী এই চাকরিতে মাসে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে। তবে আকর্ষণীয় বেতনের পাশাপাশি কর্মীদের মানিয়ে নিতে হবে চরম প্রতিকূল পরিবেশের সঙ্গে।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট (ইউকেএএইচটি) প্রতিবছর অ্যান্টার্কটিকার পোর্ট লকরয়ে মৌসুমভিত্তিক কাজের জন্য চার থেকে পাঁচজন কর্মী নিয়োগ দেয়।
গত ১৬ অক্টোবর মার্কিন সাময়িকী ফোর্বসে প্রকাশিত এক প্রতিবেদনে এই ব্যতিক্রমী চাকরির দায়িত্ব, বেতন ও কর্মপরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
বিশ্বের সবচেয়ে দক্ষিণের ডাকঘরে কাজের সুযোগ
অ্যান্টার্কটিকার পামার দ্বীপপুঞ্জের গডিয়ার দ্বীপে অবস্থিত পোর্ট লকরয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালে সেখানে একটি ব্রিটিশ সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করা হয়।
১৯৬২ সালে ঘাঁটিটি পরিত্যক্ত হওয়ার পর পরবর্তী সময়ে সংস্কার করে সেখানে একটি জাদুঘর, উপহারের দোকান এবং বিশ্বের সবচেয়ে দক্ষিণে অবস্থিত সচল ডাকঘর চালু করা হয়।
বর্তমানে প্রতিবছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুমে অভিযানভিত্তিক প্রমোদতরীতে করে হাজার হাজার পর্যটক পোর্ট লকরয় ভ্রমণ করেন।
সেখানে কর্মরত ব্যক্তিদের পর্যটকদের স্বাগত জানানো, ঐতিহাসিক স্থাপনাটির পরিচিতি তুলে ধরা, জাদুঘর ও উপহারের দোকান পরিচালনা এবং ডাকঘরের কার্যক্রম সামলাতে হয়।
প্রতি মৌসুমে ৮০ হাজারের বেশি পোস্টকার্ড বাছাই ও ডাকটিকিট লাগানোর কাজও করতে হয় তাঁদের।
পেঙ্গুইনের বাসা ও ডিম গণনা করতে হবে
এই চাকরির অন্যতম আকর্ষণীয় দায়িত্ব হলো দ্বীপটির জেন্টু প্রজাতির পেঙ্গুইনের সংখ্যা পর্যবেক্ষণ করা।
পোর্ট লকরয় এলাকায় প্রায় এক হাজার পেঙ্গুইনের একটি বসতি রয়েছে। ১৯৯৬ সাল থেকে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে সেখানে পেঙ্গুইনের প্রজনন পরিস্থিতি এবং পর্যটনের প্রভাব পর্যবেক্ষণ করে আসছে।
কর্মীদের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে পেঙ্গুইনের বাসা ও ডিমের সংখ্যা গণনা করতে হয়। এ সময়
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।