Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ববি ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার

সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি দুটি সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কার করা হয়।

অন্যদিকে দ্বিতীয় বিজ্ঞপ্তিতে সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে আরও ১২ নেতাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন; সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ; সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম; সহআইন সম্পাদক মো. রাকিব; সহতথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশারফ হোসেন।

তিনি জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হলেও বহিষ্কৃত ১২ নেতা সেসব কর্মসূচিতে অংশ নেননি। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট এক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।

শাখা ছাত্রদল সভাপতির অভিযোগ অনুযায়ী, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তরের পরিচালক হুমায়ুন কবিরকে রক্ষার চেষ্টা করেন আজমাইন সাকিব। হুমায়ুন কবির বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং সাবেক সচিব আব্দুল মালেকের ভাই।

এ অভিযোগের ভিত্তিতে আজমাইন সাকিবের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মো. মোশারফ হোসেন।

তবে অভিযোগগুলোর বিষয়ে বহিষ্কৃত নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।