Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর চলমান কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক। দেশের অখণ্ডতা রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। গণতন্ত্রের প্রতি তিন বাহিনীর আস্থা ও শ্রদ্ধা রাষ্ট্রের অন্যতম শক্তিশালী ভিত্তি।

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যরা ভবিষ্যতেও দেশ গঠন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।