Skip to content
সর্বশেষ
ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

শ্রীপুরে পঞ্চম দিনের মতো শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ

গাজীপুরের শ্রীপুরে টানা পঞ্চম দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন বিভিন্ন কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

গাজীপুরের শ্রীপুরে টানা পঞ্চম দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন বিভিন্ন কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো সোমবার সকাল ৮টার দিকে শ্রীপুরের বৈরাগীর চালা ও মাস্টারবাড়ী এলাকার বিভিন্ন কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে কিছু সময় পর কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থল থেকে বেরিয়ে আসেন।

পরে সকাল সাড়ে ১০টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।

এদিকে চলমান শ্রমিক অসন্তোষের কারণে সোমবারও শ্রীপুরের ১১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শিল্প পুলিশ, আনসারসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দেওয়ার পর কিছু সময়ের মধ্যেই কর্মস্থল থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়েছে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে টানা পাঁচ দিনের শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।