Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

বৈশাখী টেলিভিশনে হামলা-ভাঙচুর, ডিএমডি টিপু আলম পুলিশ হেফাজতে

রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার পর প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে টেলিভিশনটির কার্যালয় থেকে তাকে উদ্ধার করে বনানী থানা পুলিশ।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার পর প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে টেলিভিশনটির কার্যালয় থেকে তাকে উদ্ধার করে বনানী থানা পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, টিপু আলম মিলন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাকে ঘিরে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

ওসি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার আসামি টিপু আলম মিলন।

এর আগে বিকেলে মহাখালীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে একদল ব্যক্তি হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী আহত হন।

হামলার মধ্যে ভবনে আটকা পড়ে উদ্ধারের আকুতি জানিয়ে ছাদ থেকে ফেসবুক লাইভ করেন টেলিভিশনটির এক সাংবাদিক। বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভটি সম্প্রচার করা হয়।

লাইভে ওই সাংবাদিক অভিযোগ করেন, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন এবং লিফট বন্ধ করে দেন। এতে সাংবাদিক ও কর্মীরা ভবনের ভেতরে আটকা পড়েন।

তিনি আরও দাবি করেন, হামলায় তাদের একজন সহকর্মী আহত হয়েছেন। পাশাপাশি দুটি মোবাইল ফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পর পুলিশ টিপু আলম মিলনকে উদ্ধার করে হেফাজতে নিলেও হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।