Skip to content
সর্বশেষ
ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

অন্তর্বর্তী দায়িত্বে কোলেট ক্রেস

প্রেমকাণ্ডে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এবং এর একটিকে ঘিরে জাতীয় নিরাপত্তা উদ্বেগের মধ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি পদত্যাগ করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এবং এর একটিকে ঘিরে জাতীয় নিরাপত্তা উদ্বেগের মধ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি পদত্যাগ করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে।

বিবিসির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের একটি সম্পর্ক ছিল চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহভাজন এক নারীর সঙ্গে। অন্য সম্পর্কটি ছিল এনভিডিয়ারই এক কর্মীর সঙ্গে। এসব অভিযোগ সামনে আসার পর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে।

প্রতিবেদন অনুযায়ী, অভিযোগ ওঠার পর কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করে ক্ষমা চান হুয়াং। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের এক কর্মীর সঙ্গে তার আরেকটি বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হলে এনভিডিয়ার নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে যায়।

এমন পরিস্থিতিতে হুয়াংয়ের পদত্যাগ এবং কোলেট ক্রেসকে অন্তর্বর্তী সিইও হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে পরিচালনা পর্ষদ। এ পদে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাইরের সম্ভাব্য প্রার্থীদের বিবেচনায় নেওয়া হবে।

কোলেট ক্রেসের নেতৃত্বে আস্থা পরিচালনা পর্ষদের

এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোনস জানিয়েছেন, কোলেট ক্রেস ও তার নেতৃত্বাধীন দলের ওপর পর্ষদের পূর্ণ আস্থা রয়েছে। নেতৃত্বে পরিবর্তন এলেও প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম, গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি এবং পণ্য উন্নয়নের পরিকল্পনা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পাওয়ার পর কোলেট ক্রেস বলেন, এনভিডিয়ার সবচেয়ে বড় শক্তি প্রতিষ্ঠানটির কর্মীরা। গত ৩৩ বছরে জেনসেন হুয়াং যে শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছেন, তার ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে কাজ করবেন তিনি।

দ্রুতগতির কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে এনভিডিয়ার নেতৃত্ব ধরে রাখার পাশাপাশি গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, ডেভেলপার ও শেয়ারহোল্ডারদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান ক্রেস।

কে এই কোলেট ক্রেস?

৫৯ বছর বয়সী কোলেট ক্রেস দীর্ঘদিন ধরে এনভিডিয়ার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটিতে যোগ দেওয়ার পর থেকে তিনি অর্থ বিভাগের নেতৃত্ব দিয়ে আসছেন। আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট পরিকল্পনা এবং প্রযুক্তি খাতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে বিনিয়োগকারীদের কাছেও তিনি পরিচিত মুখ।

শিক্ষাজীবনে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন ক্রেস। পরে যুক্তরাষ্ট্রের সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।

২০১৩ সালে তাকে এনভিডিয়ায় নিয়োগ দেওয়ার সময় জেনসেন হুয়াং নিজেই তার পেশাগত অভিজ্ঞতা, আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা এবং প্রযুক্তি খাত সম্পর্কে গভীর জ্ঞানের প্রশংসা করেছিলেন।

পরিচালনা পর্ষদের মতে, এনভিডিয়ার অর্থ বিভাগ পরিচালনার পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সম্প্রসারণ ও প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্রেস। এবার অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে তার সামনে এসেছে প্রতিষ্ঠানটির সামগ্রিক নেতৃত্বের দায়িত্ব।

তিন দশকের বেশি সময় এনভিডিয়ার নেতৃত্বে হুয়াং

১৯৯৩ সালে এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা হিসেবে যাত্রা শুরু করেন জেনসেন হুয়াং। প্রতিষ্ঠার পর থেকে তিন দশকেরও বেশি সময় ধরে তিনি প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে গ্রাফিকস প্রসেসিং প্রযুক্তির প্রতিষ্ঠান থেকে এনভিডিয়া বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং খাতের অন্যতম প্রধান প্রতিষ্ঠানে পরিণত হয়।

এআই প্রযুক্তির ব্যাপক প্রসারের সঙ্গে এনভিডিয়ার বাজারমূল্যও কয়েক ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। প্রতিষ্ঠানটির এই অভাবনীয় উত্থানের অন্যতম প্রধান কারিগর হিসেবে বিবেচিত হন হুয়াং।

এমন এক সময়ে তার পদত্যাগের খবর সামনে এল, যখন বৈশ্বিক এআই প্রযুক্তি ও চিপের বাজারে এনভিডিয়ার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগ এবং নতুন নেতৃত্বের অধীনে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রযুক্তি ও বিনিয়োগ মহলে আগ্রহ তৈরি হয়েছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।