Skip to content
সর্বশেষ
ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশ

ডার্বি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন বরিশালের প্রধান প্রকৌশলীর

বরিশাল সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির যুক্তরাজ্যের ডার্বি বিশ্ববিদ্যালয় (University of Derby) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার অব সায়েন্স (এমএসসি) ডিগ্রি অর্জন করেছেন। গত ১১ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে এ ডিগ্রি গ্রহণ করেন তিনি।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

বরিশাল সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির যুক্তরাজ্যের ডার্বি বিশ্ববিদ্যালয় (University of Derby) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার অব সায়েন্স (এমএসসি) ডিগ্রি অর্জন করেছেন।

গত ১১ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে এ ডিগ্রি গ্রহণ করেন তিনি।

সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর উইলিয়াম ক্যাভেন্ডিস, ভাইস চ্যান্সেলর ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাথরিন মিশেল, ডেপুটি ভাইস চ্যান্সেলর কিথ ম্যাকলয় এবং ডার্বি সিটির মেয়র জোনাথন স্মেলসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।

মো. হুমায়ুন কবির ২০০১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বরিশাল সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাজ্যে সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরে তিনি পুনরায় বরিশাল সিটি করপোরেশনে নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।

সিভিল ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ ব্যবস্থাপনায় তাঁর এই উচ্চতর ডিগ্রি অর্জন পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ অর্জনে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।