Skip to content
সর্বশেষ
ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের গুলি, আহত ৫

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দলটির অন্তত পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দলটির অন্তত পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মাজদিয়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত হঠাৎ হামলা চালায়। এ সময় হামলাকারীরা মিছিল লক্ষ্য করে গুলি ছুড়লে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন।

আকস্মিক হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার পর মাজদিয়াসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে কারা এ হামলা চালিয়েছে এবং কী কারণে বিএনপির মিছিল লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ছাড়া হামলার ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।